বিনোদন ডেস্ক : মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ছাড়া পেয়েছেন। মানব পাচারের অভিযোগ প্রমানিত না হওয়ায় গত ৮ জানুয়ারি অনন্য মামুনসহ তার টিমের সকল সদস্যদের ছেড়ে দেয় দেশটির পুলিশ।
জানা গেছে, ছাড়া পাওয়ার পর তারা মালয়েশিয়ান হাইকমিশনে রয়েছেন। সেখান থেকে রোববার তারা দেশে ফিরবেন।
অনন্য মামুনবলেন, ‘আমি হিংসাত্মক রাজনীতির শিকার হয়েছি। আদম পাচারের নামে আমাকে ফাঁসানো হয়েছে। আমার কর্মকাণ্ডে ঈর্শান্বিত হয়ে এ কাজ করা হয়েছে।











