Menu |||

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান

খেলাধুলা ডেস্ক : প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান। আজ মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সরফরাজের দল। এই সিরিজ জয়ে নিউজিল্যান্ডকে সরিয়ে আবারো আইসিসি টি-২০ র‌্যাংকিং-এর শীর্ষে উঠলো পাকিস্তান।

সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এমনকি টি-২০ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের ব্যবধানে হারে তারা। তবে দ্বিতীয় ম্যাচ ৪৮ রানে জিতে সিরিজে সমতা আনে পাকিস্তান। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিলো অঘোষিত ফাইনাল।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ওপেনার ফখর জামানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের সাথে দলের অন্যান্য ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

জামান ৩৬ বলে ৪৬, অধিনায়ক সরফরাজ আহমেদ ২১ বলে ২৯, উমর আমিন ৭ বলে ২১ ও হারিস সোহেল ১২ বলে অপরাজিত ২০ রান করেন। নিউজিল্যান্ডের ইশ সোধি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

জবাবে ১৮২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিলো নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে পৌছাতে পারেনি তারা। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করতে পারে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। তার ৪৩ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্ক ছিলো।

এছাড়া রস টেইলর ২৫ ও স্যান্টনার অপরাজিত ২৪ রান করেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন শাহদাব খান। ম্যাচের সেরা হয়েছেন শাহদাব। সিরিজ সেরা হন মোহাম্মদ আমির।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ১৮১/৬, ৫০ ওভার (জামান ৪৬, সরফরাজ ২৯, স্যান্টনার ২/২৪)।
নিউজিল্যান্ড : ১৬৩/৬, ২০ ওভার (গাপটিল ৫৯, টেইলর ২৫, শাহদাব ২/১৯)।
ফল : পাকিস্তান ১৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : শাহদাব খান (পাকিস্তান)।
সিরিজ সেরা : মোহাম্মদ আমির (পাকিস্তান)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান। (বাসস/এএফপি)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান

খেলাধুলা ডেস্ক : প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান। আজ মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সরফরাজের দল। এই সিরিজ জয়ে নিউজিল্যান্ডকে সরিয়ে আবারো আইসিসি টি-২০ র‌্যাংকিং-এর শীর্ষে উঠলো পাকিস্তান।

সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এমনকি টি-২০ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের ব্যবধানে হারে তারা। তবে দ্বিতীয় ম্যাচ ৪৮ রানে জিতে সিরিজে সমতা আনে পাকিস্তান। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিলো অঘোষিত ফাইনাল।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ওপেনার ফখর জামানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের সাথে দলের অন্যান্য ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

জামান ৩৬ বলে ৪৬, অধিনায়ক সরফরাজ আহমেদ ২১ বলে ২৯, উমর আমিন ৭ বলে ২১ ও হারিস সোহেল ১২ বলে অপরাজিত ২০ রান করেন। নিউজিল্যান্ডের ইশ সোধি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

জবাবে ১৮২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিলো নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে পৌছাতে পারেনি তারা। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করতে পারে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। তার ৪৩ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্ক ছিলো।

এছাড়া রস টেইলর ২৫ ও স্যান্টনার অপরাজিত ২৪ রান করেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন শাহদাব খান। ম্যাচের সেরা হয়েছেন শাহদাব। সিরিজ সেরা হন মোহাম্মদ আমির।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ১৮১/৬, ৫০ ওভার (জামান ৪৬, সরফরাজ ২৯, স্যান্টনার ২/২৪)।
নিউজিল্যান্ড : ১৬৩/৬, ২০ ওভার (গাপটিল ৫৯, টেইলর ২৫, শাহদাব ২/১৯)।
ফল : পাকিস্তান ১৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : শাহদাব খান (পাকিস্তান)।
সিরিজ সেরা : মোহাম্মদ আমির (পাকিস্তান)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান। (বাসস/এএফপি)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 20 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।