মো: নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র উপর গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রবিবার সকাল ১০ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্হানীয় পাথারিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: বাবুল মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তুহিনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সহ-সভাপতি জিয়াউর রহমান,তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক হারুন মিয়া প্রমূখ।
আর ও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল নেতা তাজউদ্দীন, আতাবুর রহমান,শাহ আলম,মুক্তাদির দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদলনেতা নাছির উদ্দিন প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অযথা মিথ্যা মামলা হামলা দিয়ে ধমন করে রাখতে পারবেন এই আওয়ামীলীগ সরকার। তবে এক ঝড়ে কখনও বর্ষা হয় না শ্রীঘ্রেই এই দেশে বিএনপি সরকার জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্হিত ছিলেন।











