Menu |||

ডেসটিনির দুটি মামলার অভিযোগ গঠন ১১ নভেম্বর

জাকির সিকদার,ঢাকা : অর্থ পাচারের অভিযোগে ডেসটিনির ২০০০ লি. এর চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক  রফিকুল আমীনসহ ৫১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার মামলা দুটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্ধারিত দিনে আংশিক শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

এ মামলা দুটিতে ডেসটিনি ২০০০ লি. এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন। কারাগারে আটক আছেন ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন, পরিচালক মোহাম্মদ হোসেন, আকবর হোসেন, দিদারুল আলম, শফিউল ইসলাম ও শিরিন আকতার।

পলাতক উল্লেখযোগ্য আসামিরা হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক সাঈদ-উর-রহমান, গোফরানুল হক, মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, মিসেস ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, নেপাল চন্দ্র বিশ্বাস, শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, মো. রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, আবুল কালাম আজাদ ও আকরাম হোসেন।

দীর্ঘ তদন্তের পর ২০১৪ সালের ৪ মে দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার এবং সহকারী পরিচালক মো. তৌফিক  দুটি মামলায় চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের (অর্থপাচার) অভিযোগে ডেসটিনির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট আদালতে দাখিল করেন। এতে রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে ৪৪ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

২০১৪ সালের ১১ জুন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক চার্জশিট দুটি গ্রহণ করে পলাতক ৪৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। অপর ৫ আসামির মধ্যে ১ জন জামিনে ও চারজন কারাগারে আটক ছিলেন। দুটি মামলায় আসামির সংখ্যা ৫১ জন।

২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের (ডিটিপিএল) বিরুদ্ধে কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ডেসটিনির দুটি মামলার অভিযোগ গঠন ১১ নভেম্বর

জাকির সিকদার,ঢাকা : অর্থ পাচারের অভিযোগে ডেসটিনির ২০০০ লি. এর চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক  রফিকুল আমীনসহ ৫১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার মামলা দুটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্ধারিত দিনে আংশিক শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

এ মামলা দুটিতে ডেসটিনি ২০০০ লি. এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন। কারাগারে আটক আছেন ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন, পরিচালক মোহাম্মদ হোসেন, আকবর হোসেন, দিদারুল আলম, শফিউল ইসলাম ও শিরিন আকতার।

পলাতক উল্লেখযোগ্য আসামিরা হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক সাঈদ-উর-রহমান, গোফরানুল হক, মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, মিসেস ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, নেপাল চন্দ্র বিশ্বাস, শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, মো. রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, আবুল কালাম আজাদ ও আকরাম হোসেন।

দীর্ঘ তদন্তের পর ২০১৪ সালের ৪ মে দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার এবং সহকারী পরিচালক মো. তৌফিক  দুটি মামলায় চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের (অর্থপাচার) অভিযোগে ডেসটিনির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট আদালতে দাখিল করেন। এতে রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে ৪৪ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

২০১৪ সালের ১১ জুন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক চার্জশিট দুটি গ্রহণ করে পলাতক ৪৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। অপর ৫ আসামির মধ্যে ১ জন জামিনে ও চারজন কারাগারে আটক ছিলেন। দুটি মামলায় আসামির সংখ্যা ৫১ জন।

২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের (ডিটিপিএল) বিরুদ্ধে কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 12 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।