বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জান্নাত জুবাইর। এখনও ১৮ বছর হয়নি তার। প্রাপ্ত বয়স্ক হতে আরও দেরী। আর সে কারণেই অনস্ক্রিনে কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। ১৮ বছর বয়সেই যদি অনস্ক্রিনে তার চুম্বন দৃশ্য দেখানো হয়, তাহলে ইমেজ নষ্ট হবে বলে মনে করেন তিনি।
সেই সঙ্গে ১৮ বছরের কমে চুম্বন দৃশ্যে অভিনয় করলে, ভক্তদের কাছেও সঠিক বার্তা পৌঁছুবে না। আর সে কারণেই তিনি ওই ধরনের কোনো দৃশ্যে অভিনয় করবেন না বলে জানিয়েছেন ‘তু আশিকি’ টেলি সিরিজের ভারতীয় অভিনেত্রী জান্নাত।
জানা গেছে, রঙের দৃশ্যে অভিনয়ের সময় চুম্বন করে সহকর্মী তার গালের ও পিঠের রঙ তুলে দেবেন আলতো করে। পরিচালক এমন নির্দেশই দিয়েছিলেন। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে এমন কোনো দৃশ্যে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন জান্নাত।
ভারতীয় গণমাধ্যমের খবর, হাত ও কপালে চুম্বনের কথা বলেছিলেন জান্নাতকে। কিন্তু শেষ মুহূর্তে তা উল্টে যায়। শুধু হাত ও কপাল নয়, জান্নাতের থুতনিতেও তার সহকর্মী আহান চুম্বন করবেন বলে জানান। আর তারপরই আপত্তি করেন জান্নাত।
বিষয়টি জানার পর জান্নাতের মা ভীষণ চটে যান। ১৬ বছর বয়সী মেয়েকে চুম্বনের অনুমতি কখনই দেয়া হবে না বলে জানান তার মা।











