বাংলাদেশ ছাত্রলীগ মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য ঘোষনা করা হয়েছে। এতে সোনারগাঁও ইউনিভার্সিটির মেধাবী ছাত্র আলমামুন কে আহ্বায়ক ও বাংলা কলেজের ছাত্র শেখ আব্দুল্লাহ আল নাঈম কে ১নং যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত ৭ র্মাচ মঙ্গলবার রাত ১০টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন এবং সাধারন সম্পাদক এস এম রাশেদুল ইসলাম রাশেদের স্বাক্ষরিত প্যাডে ছাত্রলীগের সভাপতির কার্যালয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে পদ প্রাপ্ত অন্যান্যরা হলেন, যুগ্ম আহব্বায়ক কাইয়ুম সরকার জনি, জুলকার নায়েন মাছুম, বিদুৎ দেবনাথ, দিদারুল ইসলাম মাছুম, সাইফুল ইসলাম শিবলু, আহসানুল হক সজীব। কার্যকারী সদস্য হলেন, রফিকুল ইসলাম রনি, রেজওায়ন আহম্মেদ তুহিন, আজিজুল হক মালেক, মোঃ রাসেল, সজিব দেবনাথ, আলমগির, রকিব, রাব্বী, রাজন, সুমন, দেলোয়ার, হৃদয়, কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু প্রিয়শীষ রায়, সাবেক ছাত্রনেতা জহির আহমেদ, মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর ইসলাম নাইম সহ উপজেলার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











