Menu |||

গার্দিওলার সেঞ্চুরি ম্যাচে সিটির জয়

স্পোর্টস ডেস্ক : লিগ কাপের শিরোপা জয়ের পর এবার প্রিমিয়ার লিগেও আর্সেনালকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। এ জয়ে শিরোপার আরও কাছে পৌছে গেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের শিরোপা বলতে গেলে ম্যানচেস্টার সিটি পকেটে নিয়ে ঘুরছে। দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইডেটের থেকেই ২৯ পয়েন্ট এগিয়ে ম্যান সিটি।

বৃহস্পতিবার রাতে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটি ছিল ম্যানসিটির কোচ হিসেবে পেপ গার্দিওলার শততম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচে গুরুকে হতাশ করেনি তার শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠে তাদের হারিয়েছে ৩-০ গোলে। ২০১৭ সালের ৫ নভেম্বর প্রথম দেখায় ম্যানসিটি জয় পেয়েছিল ৩-১ গোলে।

এই ম্যাচে জয় পাওয়ায় গার্দিওলার ১০০ ম্যাচের ৬৯ শতাংশ ম্যাচে জয় পেলেন। ১০০টি ম্যাচের মধ্যে হারের স্বাদ পেয়েছেন ১৩টি ম্যাচে। তার মধ্যে প্রিমিয়ার লিগে হেরেছেন ৭টি ম্যাচে। প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে ৬৬ ম্যাচে তত্ত্বাবধান করে ১৫৩ পয়েন্ট সংগ্রহ করেছেন। যেখানে তার পয়েন্ট পার গেইম (পিপিজি) রেকর্ড ২.৩১। যা তার আমলে প্রিমিয়ার লিগের আর কোনো কোচের নেই।

বৃহস্পতিবার রাতে প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যানচেস্টার সিটি। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই খেলা জমে ওঠে। ম্যাচের নবম মিনিটে গোলের সুযোগ পায় স্বাগতিকরা। তবে হেনরিক মিখিতারিয়ানের বাড়ানো বলে অ্যারন রামসির শট সিটির ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির পায়ে লেগে সফকারি গোলরক্ষকের গায়ে লাগে।

পরের মিনিটেই পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল সিটি। তবে আগুয়েরোর জোড়াল শট পাশে জাল কাঁপায়। পাঁচ মিনিট পরই অর্থাৎ ১৫তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। বাঁ দিক থেকে লেরয় সানে আড়াআড়ি ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান পর্তুগাল তারকা সিলভা।

ম্যাচের ২০ মিনিটে আবারও রামসিকে গোলবঞ্চিত করেন এদেরসন। হেক্টর বেইয়েরিনের ক্রসে ওয়েলস তারকার নেয়া শট ফিরিয়ে দেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক।

ম্যাচের ২৮ মিনিটে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে সিটি। মাঝ মাঠের বাঁ দিক থেকে ডেভিড সিলভা থেকে পাওয়া বল সানে বাড়িয়েছিলেন আগুয়েরোকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছ থেকে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই মিডফিল্ডার।

ম্যাচের ৩৩ মিনিটে সানে গোল করলে সিটির জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। কাইল ওয়াকারের আড়াআড়ি ক্রস থেকে বল জালে পৌঁছে দেন জার্মান মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরেই ব্যবধান ফেরানোর সুযোগ পেয়েছিল আর্সেনাল। ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সে মিখিতারিয়ানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু আউবামেয়াংয়ের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান এদেরসন। বাকি সময় আর কোন গোল না হলে জয়ে আনন্দে মাঠ ছাড়ে সিটি।

বাকি সময়ে অবশ্য আর্সেনাল কিংবা ম্যানসিটি কেউ-ই জালের নাগাল পায়নি। প্রিমিয়ার লিগে এর আগে ৩৩ মিনিটের মধ্যেই ৩ গোল হজম করেনি আর্সেনাল। এবার তাদের সেই লজ্জায় ডুবিয়েছে স্কাই ব্লুজরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ সিটির কাছে হারল আর্সেনাল। গত রোববার ওয়েম্বলিতে ৩-০ গোলে আর্সেনালকে গুঁড়িয়ে দিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা জিতেছিল সিটি। লিগের প্রথম পর্বেও গানারদেরকে নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

লিগে আর পাঁচটি জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পেপ গার্দিওলার শিষ্যদের। এই জয়ের ফলে ২৮ ম্যাচের ২৪টিতে জিতে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৫৯ পয়েন্ট। ম্যানইউর থেকে ১৬ পয়েন্টে এগিয়ে রয়েছে পেপ গার্দিওলার দল। ২৮ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

» আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

গার্দিওলার সেঞ্চুরি ম্যাচে সিটির জয়

স্পোর্টস ডেস্ক : লিগ কাপের শিরোপা জয়ের পর এবার প্রিমিয়ার লিগেও আর্সেনালকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। এ জয়ে শিরোপার আরও কাছে পৌছে গেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের শিরোপা বলতে গেলে ম্যানচেস্টার সিটি পকেটে নিয়ে ঘুরছে। দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইডেটের থেকেই ২৯ পয়েন্ট এগিয়ে ম্যান সিটি।

বৃহস্পতিবার রাতে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটি ছিল ম্যানসিটির কোচ হিসেবে পেপ গার্দিওলার শততম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচে গুরুকে হতাশ করেনি তার শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠে তাদের হারিয়েছে ৩-০ গোলে। ২০১৭ সালের ৫ নভেম্বর প্রথম দেখায় ম্যানসিটি জয় পেয়েছিল ৩-১ গোলে।

এই ম্যাচে জয় পাওয়ায় গার্দিওলার ১০০ ম্যাচের ৬৯ শতাংশ ম্যাচে জয় পেলেন। ১০০টি ম্যাচের মধ্যে হারের স্বাদ পেয়েছেন ১৩টি ম্যাচে। তার মধ্যে প্রিমিয়ার লিগে হেরেছেন ৭টি ম্যাচে। প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে ৬৬ ম্যাচে তত্ত্বাবধান করে ১৫৩ পয়েন্ট সংগ্রহ করেছেন। যেখানে তার পয়েন্ট পার গেইম (পিপিজি) রেকর্ড ২.৩১। যা তার আমলে প্রিমিয়ার লিগের আর কোনো কোচের নেই।

বৃহস্পতিবার রাতে প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যানচেস্টার সিটি। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই খেলা জমে ওঠে। ম্যাচের নবম মিনিটে গোলের সুযোগ পায় স্বাগতিকরা। তবে হেনরিক মিখিতারিয়ানের বাড়ানো বলে অ্যারন রামসির শট সিটির ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির পায়ে লেগে সফকারি গোলরক্ষকের গায়ে লাগে।

পরের মিনিটেই পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল সিটি। তবে আগুয়েরোর জোড়াল শট পাশে জাল কাঁপায়। পাঁচ মিনিট পরই অর্থাৎ ১৫তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। বাঁ দিক থেকে লেরয় সানে আড়াআড়ি ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান পর্তুগাল তারকা সিলভা।

ম্যাচের ২০ মিনিটে আবারও রামসিকে গোলবঞ্চিত করেন এদেরসন। হেক্টর বেইয়েরিনের ক্রসে ওয়েলস তারকার নেয়া শট ফিরিয়ে দেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক।

ম্যাচের ২৮ মিনিটে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে সিটি। মাঝ মাঠের বাঁ দিক থেকে ডেভিড সিলভা থেকে পাওয়া বল সানে বাড়িয়েছিলেন আগুয়েরোকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছ থেকে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই মিডফিল্ডার।

ম্যাচের ৩৩ মিনিটে সানে গোল করলে সিটির জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। কাইল ওয়াকারের আড়াআড়ি ক্রস থেকে বল জালে পৌঁছে দেন জার্মান মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরেই ব্যবধান ফেরানোর সুযোগ পেয়েছিল আর্সেনাল। ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সে মিখিতারিয়ানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু আউবামেয়াংয়ের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান এদেরসন। বাকি সময় আর কোন গোল না হলে জয়ে আনন্দে মাঠ ছাড়ে সিটি।

বাকি সময়ে অবশ্য আর্সেনাল কিংবা ম্যানসিটি কেউ-ই জালের নাগাল পায়নি। প্রিমিয়ার লিগে এর আগে ৩৩ মিনিটের মধ্যেই ৩ গোল হজম করেনি আর্সেনাল। এবার তাদের সেই লজ্জায় ডুবিয়েছে স্কাই ব্লুজরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ সিটির কাছে হারল আর্সেনাল। গত রোববার ওয়েম্বলিতে ৩-০ গোলে আর্সেনালকে গুঁড়িয়ে দিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা জিতেছিল সিটি। লিগের প্রথম পর্বেও গানারদেরকে নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

লিগে আর পাঁচটি জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পেপ গার্দিওলার শিষ্যদের। এই জয়ের ফলে ২৮ ম্যাচের ২৪টিতে জিতে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৫৯ পয়েন্ট। ম্যানইউর থেকে ১৬ পয়েন্টে এগিয়ে রয়েছে পেপ গার্দিওলার দল। ২৮ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 19 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।