নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে কুয়েত প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমানরদের উদ্যোগে এ পবিত্র রাতটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
গতকাল ১১ই জুল ২০১৮ইং সোমবার মারকাজ এ আহলে সুন্নাত কুয়েত পবিত্র কিয়ামুল লাইল মাহফিল সংগঠনের সেক্রটারী মাওলানা ক্বারী সৈয়দ ইকবাল হোসাইন পরিচালনায় সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল হোছাইন সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদ কামরুজ্জামান নাইম,নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা হাফেজ ইকবাল।
কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত এ বিশেষ ইবাদত বন্দেগীর অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন, আলহাজ্ব মুহাম্মদ আয়ুব আলী, উপদেষ্টা চেয়ারম্যান,ও সচিব হাজী নুরুল হক, বিশিষ্ট সংগঠক সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আহাদ, আবুল কালাম আজাদ, আবদুল মালেক মামুন, শের আলী,সাইফুল ইসলাম,মুহাম্মদ মাছুম প্রমুখ।
এসময় প্রবাসী মাওলানারা এ রাতটির তাৎপর্য তুলে ধরেন।
পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান করেন, ইসলামী চিন্তাবিদ হযরতুলহাজ্ব আল্লামা কাজী মাহাবুবুল আলম , আল্লামা হাফেজ ক্বারী মাওলানা কাউছার আহমদ সেলিম , মাওলানা ক্বারী সৈয়্দ মুহাম্মদ ইকবাল হোছাইন প্রমুখ।
বিশেষ এ ইবাদত বন্দেগীর রাতে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের নানা কর্মসূচীর কথা বলেন প্রবাসীরা।
কুয়েত প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকার প্রবাসীরা লাইলাতুল কদর ও পবিত্র কিয়ামুল লাইল উপলক্ষে সারা রাত জেগে ইবাদাত বান্দেগী করেন।











