নিজস্ব প্রতিবেদকঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ” এর অধীনে এসএসসি, এইচএসসি এবং উচ্চতর শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
এ বিষয়ে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ দূতাবাস , কুয়েত ‘ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ’ এর অধীনে ২০২২ সাল থেকে কুয়েতস্থ বাংলাদেশী প্রবাসীদের জন্য এসএসসি এবং এইচএসসি কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্যোগ নিচ্ছে । এই উদ্যোগের প্রাথমিক প্রস্তুতি হিসেবে দূতাবাসের জরিপে অংশগ্রহণ করে আপনার মতামত প্রদান করুন । আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে এই উদ্যোগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।
এতে একদিকে যেমন ব্যক্তিগত শিক্ষার মানকে উন্নীত করা সম্ভব , অপরদিকে এর মাধ্যমে প্রবাসীরা বিদেশে চাকুরীর ক্ষেত্রে উন্নত সুযােগ সুবিধা লাভে সমর্থ হতে পারেন ।
আগামী ১৭ জুন ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলকে নিচের লিংকে প্রবেশ করে জরিপে অংশগ্রহণ করার জন্য অনুরােধ করা হচ্ছে । www.bdembassykuwait.org/support/educational.activities











