
কুয়েতে প্রবাসী ফরিদপুরবাসীদের উদ্যোগে গঠিত ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েত-এর নবগঠিত কমিটির অভিষেক ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের ছেবিদি এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহমুদুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল সিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ভিসা-পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মানিক মোল্লা, প্রধান উপদেষ্টা আমিন খান এবং উপদেষ্টা আজিজ খান ও মন্সুর মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যথাক্রমে- সহ-সভাপতি ফয়েজ আহমদ, আব্দুর রাজ্জাক, কেরামত আলী, সুবেদ আলী, শরাফত মীনা,রাজিব সরদার,নুহু মোল্লা, আব্দুল মান্নান, শফিক বাহার মীর শাহিন উল্লেখযোগ্য। যুগ্ম সাধারণ সম্পাদক দাদন মীর, ইকবাল হোসেন হাওলাদার, ময়নুল হোসেন, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম সিকদার ও আব্দুল বারেক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর জনকল্যাণ সমিতির বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এই সমিতি প্রবাসে থাকা ফরিদপুরের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন প্রয়োজনে সহায়তা করছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা প্রত্যাশা করেন যে এই সংগঠনের মাধ্যমে আরও ভালো কাজ হবে এবং সমাজ আরও উপকৃত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল আকতার বর্তমান কমিটির সভাপতি হিসেবে মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল সিকদার-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর মধ্য দিয়ে নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজনটি কুয়েতে বসবাসরত ফরিদপুরবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।











