স্টাফ রিপোর্টার- কুয়েতের প্রবাসী ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সিলেট সিক্সার্স ক্লাব’ এর জার্সি উন্মোচন ও প্রীতি সমাবেশ।
শুক্রবার (৮ মে) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন স্তরের ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট সিক্সার্স ক্লাবের সভাপতি আ.হ.জুবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারমিম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, আল-জাজিরা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হুমায়ুন আলী এবং স্টার কম্বাইন্ড কোম্পানির চেয়ারম্যান মোজাহার আলী ছানা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি সোহেল রানা, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সভাপতি ফুয়াদ আহমদ, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, সাদেক রিপন,এবাদুর রহমান,লুতফুর রহমান সহ স্থানীয় প্রবাসী ক্রীড়া সংগঠকেরা।

বক্তারা কুয়েতের মাটিতে ক্রিকেটের প্রসারে সিলেট সিক্সার্স ক্লাবের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। জার্সি উন্মোচন শেষে অতিথিরা আশা প্রকাশ করেন যে, এই ক্লাবটি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।











