
আল-সালাম হিউম্যানিটারিয়ান অ্যান্ড চ্যারিটেবল ওয়ার্কস অ্যাসোসিয়েশন “আমরা সবাই গাজা” প্রতিপাদ্যে ক্যাম্পেইনটি ৭৩৩৪৯৫ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি) আর্থিক সংগ্রহের কার্যক্রম এর মধ্যদিয়ে সফলভাবে শেষ করেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) কুয়েত সিটির লিবারেশন টাওয়ার এর পাশে সুক মোবারকিয়া সংলগ্নে আয়োজিত এই ক্যাম্পেইন কার্যক্রম সকাল থেকে রাত দশটা পর্যন্ত চলে, এতে অংশগ্রহণ করেন স্থানীয় নাগরিকরা ও স্বল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা সহ বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীরা।

সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ড. নাবিল আল-আউন বলেছেন, “আমরা প্রায় এক মাস আগে “আমরা সবাই গাজা” ক্যাম্পেইন শুরু করেছি, এবং আমরা সফল হয়েছি।

তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এরই মধ্যে ২১টি ত্রাণবাহী উড়োজাহাজ গাজায় পৌঁছেছে।
অন্যদিকে আন্তর্জাতিক ইসলামিক সংস্থা, কুয়েতি রেড ক্রিসেন্ট,কুয়েতি রিলিফ সোসাইটি,আন্তর্জাতিক ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে পিস সোসাইটির জন্য 8টি ত্রাণবাহী উড়োজাহাজ গাজায় পৌঁছেছে।

তিনি আরো বলেন, রোববার ও মঙ্গলবার আরো দুটি ত্রাণবাহী উড়োজাহাজ যাচ্ছে গাজায়।
এসব ত্রাণবাহী উড়োজাহাজে থাকবে মানসম্পন্ন সহায়তা। যেমন সৌর শক্তি সিস্টেম অনুযায়ী অ্যাম্বুলেন্স,

রেফ্রিজারেটর, ২৫০০০০ হাজার ধারণক্ষমতার বড় ডিজেল “বৈদ্যুতিক জেনারেটর” মেশিন। এছাড়াও কম্বল, শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পোশাক, শীতের জন্য “জ্যাকেট”, খাদ্য, খেজুর এবং অন্যান্য গুণগত ত্রাণ সহায়তা।












