বিনোদন ডেস্ক : নয়া পালক যোগ হল আনুশকা শর্মার মুকুটে। সম্প্রতি পিপল ফর এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলের (পিইটিএ) পক্ষ থেকে তাকে দেয়া হয় ‘পার্সন অফ দ্য ইয়ার’ খেতাব।
মূলত পশুপ্রেমী তারকাদেরই দেয়া হয় এই খেতাব। তার বাড়িতে ডুড নামে এক পোষ্য তো রয়েছেই। পাশাপাশি পশুদের রক্ষা করার পাশাপাশি তার নিষ্ঠুরতামুক্ত NUSH ক্লোদিং লাইন চালু করার প্রচেষ্টাও উল্লেখযোগ্য।
সম্প্রতি পশুদের জন্য মুম্বাইয়ের রাস্তায় গাড়ির গতি নিয়েও প্রতিবাদ জানান আনুশকা। এছাড়া আতশবাজির নিয়ে কুকুরদের ভয় দেখানো নিয়েও সোচ্চার হন এই বলি ডিভা। পাশাপাশি তিনি একজন নিরামিশাষীও। ২০১৫ সালে তিনি হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটির খেতাবও পান।
পিইটিয়ের অ্যাসোসিয়েটেড ডিরেক্টর সচিন বঙ্গেরা একটি বিবৃতিতে পশুদের নিয়ে আনুশকার উদারতা এবং উদ্যোগের কথা তুলে ধরেন। আনুশকাকে এই সম্মান দিয়ে তারা গর্বিত বলেও জানান।
সম্প্রতি এই বলিউড অভিনেত্রী ইতালিতে গাঁটছড়া বেঁধেছেন ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। দেশে ফেরার পর দিল্লি ও মুম্বাইতে দুই জায়গাতেই রিসেপশন পার্টি ছিল। আমন্ত্রিত ছিলেন বলিউড ও খেলার দুনিয়ার একাধিক তারকারা। আর এবার এই পিইটিএ সম্মান নিঃসন্দেহে আনুশকার অনুরাগীদের কাছে যে একটি গর্বের ব্যাপার তা আর বলার অপেক্ষা রাখে না।











