ডেস্ক রিপোর্ট- কুয়েতের সর্বোচ্চ আদালত (কোর্ট অব ক্যাসেশন) এক আদেশে একজন বাংলাদেশি আসামির মৃত্যুদণ্ড মওকুফ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ওই বাংলাদেশি নাগরিক তার এক বন্ধুকে হত্যা এবং তার মোবাইল ফোন চুরি করার অপরাধে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। সর্বোচ্চ আদালত সেই সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। অন্যদিকে, একই আদালত আরেকটি পৃথক মামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছেন।











