Menu |||

প্রতিবন্ধকতাকে জয় করেছে রাঙ্গুনিয়ার হাবিব

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : প্রতিবন্ধকতাকে জয় করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরের হাবিবুর রহমান। নিজের দুই হাত না থাকলেও সে থেমে থাকেনি। অন্য স্বাভাবিক ছেলে-মেয়েদের মতো সেও নিয়মিত স্কুলে যায়, ল্যাপটপ ব্যবহার করে, মোবাইল চালায়, নিজ হাতে খাওয়া, নিজ হাতে লেখা-পড়া এমনকি ক্রিকেট-ফুটবল, ক্যারামবোর্ডের মতো শারিরীক কসরতপূর্ণ খেলাধুলায় নৈপূন্য দেখায়। দক্ষিন রাজানগর ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের সিএনজি চালক বাবা মোহাম্মদ রমজান আলী। আর্থিক অনটনে দিন কাটালেও সে বরাবরের মতোই পড়ালেখা চালিয়ে যাচ্ছে। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হাবিব বিভিন্ন পরীক্ষায় ভাল রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পিএসসি (৫ম শ্রেণি) পরীক্ষায় জিপিএ ৫, ট্যালেলন্টপুলে বৃত্তি এবং জেএসসি(৮ম শ্রেণি) পরীক্ষায় ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়। তার উদ্যমতা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ। পরিষদের পক্ষ থেকে তাকে বিনা বেতনে পড়ালেখা ও সরকারী উপবৃত্তির ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হয়। পারিবারিক জীবনে হাবিব দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। মেধাবী হাবিবকে কোন প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি। সব ধরনের প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে সংগ্রাম করে চলেছে সে।

হাবিব জানায়, শারিরীক প্রতিবন্ধকতা আমাকে থামানোর চেষ্টা করলেও আমি থামতে চাই না। আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হয়ে আমার মত শারিরীক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাই।
হাবিবের মা রাশেদা বেগম জানান, হাবিবের বয়স যখন ৫ বছর তখন রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় তার একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্যটি থেতলে যায়। থেতলে যাওয়ার কারনে এক হাত কেটে ফেলতে হয়। কিন্তু আমার ছেলে কখনও দমে যায়নি। আমরা তাকে পড়ালেখার খরচ দিতে না পারলেও তার মেধার কারণে সকলের সহযোগিতায় সে তার পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, হাবীব খুব মেধাবী ছেলে। সে তার নিজ উদ্যেমে কারো সহায়তা ছাড়াই অন্য স্বাভাবিক ছেলেমেয়েদের মতো নিজেই লেখে এবং পড়ে। তাকে বিদ্যালয়ের পক্ষ হতে শ্রেণি কার্যক্রমের বাইরেও বিনা খরচে অতিরিক্ত শ্রেণি কার্যক্রমের মাধ্যমে যতœ নিয়ে থাকি।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. ফজলুল করিম তালুকদার জানান, পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাকে বিনা খরচে পড়ালেখা ছাড়াও সরকারী উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান মাসুদ জানান, হাবিব প্রতিবন্ধী হলেও সে স্বাভাবিক সবকিছু চালিয়ে যাচ্ছে। সে সমাজসেবা অফিস থেকে নিয়মিত ভাতা পাচ্ছেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার জানান, প্রতিবন্ধীদের সহায়তায় সরকার সবসময় তৎপর। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে মেধাবী এবং নিজ হাতে সব করে। যেটি একটি ভাল দিক। তাকে সরকারী যাবতীয় সুযোগ সুবিধা যখন যা আসে তা প্রদান করা হবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

প্রতিবন্ধকতাকে জয় করেছে রাঙ্গুনিয়ার হাবিব

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : প্রতিবন্ধকতাকে জয় করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরের হাবিবুর রহমান। নিজের দুই হাত না থাকলেও সে থেমে থাকেনি। অন্য স্বাভাবিক ছেলে-মেয়েদের মতো সেও নিয়মিত স্কুলে যায়, ল্যাপটপ ব্যবহার করে, মোবাইল চালায়, নিজ হাতে খাওয়া, নিজ হাতে লেখা-পড়া এমনকি ক্রিকেট-ফুটবল, ক্যারামবোর্ডের মতো শারিরীক কসরতপূর্ণ খেলাধুলায় নৈপূন্য দেখায়। দক্ষিন রাজানগর ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের সিএনজি চালক বাবা মোহাম্মদ রমজান আলী। আর্থিক অনটনে দিন কাটালেও সে বরাবরের মতোই পড়ালেখা চালিয়ে যাচ্ছে। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হাবিব বিভিন্ন পরীক্ষায় ভাল রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পিএসসি (৫ম শ্রেণি) পরীক্ষায় জিপিএ ৫, ট্যালেলন্টপুলে বৃত্তি এবং জেএসসি(৮ম শ্রেণি) পরীক্ষায় ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়। তার উদ্যমতা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ। পরিষদের পক্ষ থেকে তাকে বিনা বেতনে পড়ালেখা ও সরকারী উপবৃত্তির ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হয়। পারিবারিক জীবনে হাবিব দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। মেধাবী হাবিবকে কোন প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি। সব ধরনের প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে সংগ্রাম করে চলেছে সে।

হাবিব জানায়, শারিরীক প্রতিবন্ধকতা আমাকে থামানোর চেষ্টা করলেও আমি থামতে চাই না। আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হয়ে আমার মত শারিরীক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাই।
হাবিবের মা রাশেদা বেগম জানান, হাবিবের বয়স যখন ৫ বছর তখন রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় তার একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্যটি থেতলে যায়। থেতলে যাওয়ার কারনে এক হাত কেটে ফেলতে হয়। কিন্তু আমার ছেলে কখনও দমে যায়নি। আমরা তাকে পড়ালেখার খরচ দিতে না পারলেও তার মেধার কারণে সকলের সহযোগিতায় সে তার পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, হাবীব খুব মেধাবী ছেলে। সে তার নিজ উদ্যেমে কারো সহায়তা ছাড়াই অন্য স্বাভাবিক ছেলেমেয়েদের মতো নিজেই লেখে এবং পড়ে। তাকে বিদ্যালয়ের পক্ষ হতে শ্রেণি কার্যক্রমের বাইরেও বিনা খরচে অতিরিক্ত শ্রেণি কার্যক্রমের মাধ্যমে যতœ নিয়ে থাকি।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. ফজলুল করিম তালুকদার জানান, পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাকে বিনা খরচে পড়ালেখা ছাড়াও সরকারী উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান মাসুদ জানান, হাবিব প্রতিবন্ধী হলেও সে স্বাভাবিক সবকিছু চালিয়ে যাচ্ছে। সে সমাজসেবা অফিস থেকে নিয়মিত ভাতা পাচ্ছেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার জানান, প্রতিবন্ধীদের সহায়তায় সরকার সবসময় তৎপর। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে মেধাবী এবং নিজ হাতে সব করে। যেটি একটি ভাল দিক। তাকে সরকারী যাবতীয় সুযোগ সুবিধা যখন যা আসে তা প্রদান করা হবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 25 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।