ডেস্ক সংবাদঃ কেউ গিয়েছিলেন হিমালয়ের কোলে বেড়াতে, কেউবা পেশাগত কাজে; ঠিক এক সপ্তাহ পর তারা নেপাল থেকে দেশের মাটিতে ফিরেছেন কফিনবন্দি হয়ে।
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ে এখন বিমানবাহিনীর একটি উড়োজাহাজ হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আর ঢাকায় আর্মি স্টেডিয়ামে চলছে জানাজার প্রস্তুতি; সেখানেই আত্মীয়, বন্ধু, স্বজনদের সঙ্গে শেষবার মিলিত হবেন না ফেরার দেশের এই ২৩ যাত্রী।











