বিনোদন ডেস্ক: বলিউডে বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোনাক্ষী সিনহা। বলিউডে পা রাখার পর বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তবে অন্য সব অভিনেত্রীদের মত না এগিয়ে বরাবরই খোলামেলা চরিত্র এড়িয়ে গিয়েছেন তিনি। এবারও তিনি তার ব্যতিক্রম করেননি।
বলিউড পরিচালক প্রভুদেবার একটি চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মূহূর্তে এসে না করে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা কন্যা।
জানা গেছে, চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সবকিছু ঠিকঠাক ছিলো। তবে শেষ মুহূর্তে এসে পরিচালক সোনাক্ষীকে ছবিতে কয়েকটি চুম্বন দৃশ্যের কথা জানান। অার তাতে রাজি না হয়ে বরং ঐ ছবিতে কাজ করবেন না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে সোনাক্ষী কিছু না বললেও পরিচালক প্রভুদেবা নিজেই বিষয়টি জানিয়েছেন।
বলিউডের অন্যসব অভিনেত্রীর মত এখনো বিকিনি পরে অভিনয় করেননি এ অভিনেত্রী। এমনকি অদূর ভবিষ্যতে এমন চরিত্রে তাকে দেখা যাবেনা বলেও বেশ কয়েকবার জানিয়েছেন তিনি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











