মোহাম্মেদ জালাল উদ্দিন, কুয়েত থেকেঃ শিকারী পাড়া ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আইয়ুব মোল্লার কুয়েত আগমন উপলক্ষে গত ৪ই সেপ্টেম্বর ২০১৫ইং রোজ শুক্রবার রাত ৮ ঘটিকায় শিকারী পাড়া কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্টিত হয় কুয়েত সিটির গুলশান হোটেলের বলরুমে।
আব্দুল কাদের (পান্নু) মোল্লার প্রাণবন্ত সঞ্চালনায় ও আব্দুর রাজ্জাক রেজুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আইয়ুব মোল্লা, আল-আমিন চৌধুরী স্বপন, কাউসার আহমেদ নান্নু, রনি আহমেদ লালন প্রমুখ।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আইয়ুব মোল্লা বলেন,আপনাদের দোয়ায় আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে শিকারী পাড়া ইউনিয়ন পরিষদের রাস্তা, ঘাট, স্কুল, কলেজ সহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের জন্য আমি অগ্রণী ভূমিকা পালন করবো।
যদিও তিনি সাবেক এবং বর্তমান চেয়ারম্যানের কড়া সমালোচনা করে বলেন, উনারা এলাকার মানুষের জন্য কিছু’ই করতে পারেনি।
অতএব, এলাকার মানুষ এখন পরিবর্তন চায় এবং নতুন জন প্রতিনিধি হিসেবে আমাকে দেখতে চায়।











