আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার করে এক রোগীর দেহে লিঙ্গ ও অণ্ডকোষ প্রতিস্থাপন করেছে। এ ধরনের অস্ত্রোপচার বিশ্বে এই প্রথম।
যুগান্তকারী এই অস্ত্রোপচার হয় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের জন হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন। আফগানিস্তানের যুদ্ধাহত এক সেনার দেহে এই লিঙ্গ ও অণ্ডকোষ প্রতিস্থাপন করা হয়। বোমা বিস্ফোরণে ওই সেনার নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনো মতেই তা ঠিক করা যাচ্ছিলো না। পরে মৃত এক ব্যক্তির দেহ থেকে লিঙ্গ ও অণ্ডকোষ নিয়ে তা আহত সেনার দেহে প্রতিস্থাপন করা হয়।
১১ জন শল্য চিকিৎসকের ১৪ ঘণ্টার অপারেশনে কাজটি সফল হয়।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেয়া চিকিৎসক রিচার্ড রিডেট বলেন, নতুন লিঙ্গ দিয়ে মূত্রত্যাগসহ সব কাজই করতে পারবে আহত ওই সৈনিক। এমনকি সে তার হারানো যৌন ক্ষমতাও ফিরে পাবে। সূত্র : বিবিসি, ইউএসএটুডে
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












