করোনা ভাইরাস বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখে ফেলে দিয়েছে। বিশ্বের কোনো দেশই এমন সংকটের জন্য প্রস্তুত ছিল না। করোনাভাইরাস যে মানবিক সংকট তৈরি করেছে, তার বিরুদ্ধে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসকরা।
আর এই ফ্রন্টলাইনের যোদ্ধাদের অনেকে আবির্ভূত হয়েছেন মানবতার ত্রাতা হিসেবে। এমনই একজন , আমাদের মৌলভীবাজার সদর ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালের আর এম, ও, ডাঃ আহমদ ফয়ছল জামান , হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ( রেজিস্ট্রার)
করোনাভাইরাসের ভয়ে যেখানে বাংলাদেশের অনেক বাঘা বাঘা ডাক্তার তাদের চেম্বার বন্ধ করে অন্দরে ঢুকে গেছেন, যেখানে বাংলাদেশের অনেক হাসপাতাল পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে, সেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, সদর হাসপাতাল ও চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। মৌলভীবাজারে যখন করোনা থাবা বসিয়েছে, তখন থেকে মানুষ কে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাঃ আহমেদ ফয়ছল জামান ।
সংগৃহীত












