খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই শ্লোগান নিয়ে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করতে মৌলভীবাজারে রোড- শো ও লিপলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার।
১১ই আগষ্ঠ শনিবার বেলা সাড়ে ১১ টা হতে শহরের চৌমোহনা চত্বরে এই রোড শো কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপি রোড শো শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিসচা’র মৌলভীবাজার জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকারের সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ারুল হক, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক (টিআই) সালাউদ্দিন কাজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমূখ।
এছাড়া বিএনসিসি, রোভার্ট স্কাউট, নিসচা’র সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে হলে চালক, যাত্রী ও পথচারী এদেরকে আগে সচেতন করতে হবে। মৌলভীবাজার শহরে ট্রাফিক সপ্তাহে প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করলেও ইজিবাইক চেক না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












