আন্তর্জাতিক ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন আব্দেল ফাত্তাহ আল–সিসি। গত মার্চে দেশটির জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর শনিবার তিনি প্রেসিডেন্টের শপথ নেন।
৬৩ বছর বয়সী মিসরের সাবেক এই গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ২০১৩ সালে দেশটির নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। ওই সময় মুরসিবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মিসর।
এ ঘটনার এক বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়ী সিসি প্রথম মেয়াদে চার বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ শতাংশ ভোট পেয়ে আবারো নির্বাচিত হন আব্দেল ফাত্তাহ আল–সিসি। যদিও নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র ৪১ শতাংশ ভোটার।
গত জানুয়ারিতে সিসির শক্তিশালী প্রতিদ্বন্দ্বিরা নির্বাচনী প্রচারণা থেকে সরে যাওয়ার পর তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন মাত্র একজন প্রার্থী। তবে এই প্রতিযোগী সিসির প্রবল সমর্থক বলে অভিযোগ রয়েছে।
নির্বাচনী প্রচারণার সময় সিসির প্রধান প্রতিযোগী ও বিরোধীদলীয় এক নেতাকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই নেতার নির্বাচনী প্রচারণা টিমের ম্যানেজারকে ব্যাপক মারপিট করা হয়। পরে হুমকির মুখে অন্যান্য প্রার্থীরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












