
মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে । মক্কার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে উদ্বোধন করেন আব্দুল হক।
গতকাল ১৮ই মার্চ মক্কায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক আমির হোসেন ও পরিচালনা করেন সদস্য সচিব সেলিম আহমেদ, তাজুল ইসলাম, মোরশেদুল আলম নিবিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান সাইফু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রবাসী কমিউনিটি আওয়ামীলীগের সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক সাকেরুল্লাহ সাহেদ, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, শমসের আলম, শফিকুর রহমান, রফিকুল ইসলাম, আবুল বাশার সিকদার,আব্দুর সাত্তার ভূট্টো, মোঃ নুরুল্লাহ, শাহজাহান সোলেমান, হাসান আমিন ভূঁইয়া প্রমুখ।
বক্তব্য রাখেন আনোয়ারুল হক, মোঃ ফরিদ, মেহেদী হাসান, আজাদ চৌধুরী, আব্দুর রশিদ, রিদওয়ান হক, জাফর আলম, রিদওয়ান করিম, মোঃ সেলিম, মোঃ ফোরকানসহ অনেকে।
সম্মেলন পরবর্তী ২য় অধিবেশন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনার শাহজাহান সোলেমান। সরাসরি ভোটের মাধ্যমে রফিকুল ইসলামকে সভাপতি ও কাসেদুর রহমান কাসেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নির্বাচিত নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে নৌকার প্রতিককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাপক সমাগমের মাধ্যমে অনুষ্ঠান সফল করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












