সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা সাত হাজার ছাড়ালো। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৪ জনের মৃত্যু শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ২০ জনে। শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৩০টি। এখন পর্যন্ত ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৩২৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত চার লাখ ৮৯ হাজার ১৭৮ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ চার লাখ ১৭ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৫২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৫৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৫ দশমিক ৩৫ শতাংশ এবং মারা গেছে এক দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ পাঁচ হাজার ৩৬২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৫৮ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, বরিশালে এক জন, সিলেটে দুই জন, রংপুরে দুই জন এবং ময়মনসিংহে এক জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩২ জন এবং দুই জন বাড়িতে মারা গেছেন।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












