ডেস্ক নিউজ : জামালপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রকে এসিড দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার হওয়ার পর অভিযুক্ত কলেজছাত্রীসহ তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ কলেজ ছাত্র মারুফকে বাসায় ডেকে নেয় পাশের গ্রামের কলেজছাত্রী ভাবনা আক্তার রিয়া।
এ সময় মারুফের ওপর এসিড নিক্ষেপ করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারুফকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে রিয়া। ঘটনার পর কলেজছাত্রী রিয়াসহ তার মাকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। পরে রিয়া ও তার মাকে গ্রেফতার করে পুলিশ।
স্বজনরা বলেন, ‘আমার ভাই রাজি হয় নাই। তাই এরকম মর্মান্তিক কাণ্ড ঘটায়।
পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে কাজ চলবে। তদন্তে যা আসবে তার প্রেক্ষিতেই অপরাধীকে শাস্তি দেয়া হবে।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












