নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১শে ডিসেম্বর) রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজক সংগঠনের সভাপতি আবুবক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও উপদেষ্টা মনিরুল আলম মনির এবং সাইদুর রহমান সেন্টুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মুহসিন দেওয়ান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাংগঠনিক সম্পাদক ও কুয়েতে মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা।
বিশেষ অতিথি ছিলেন, বন্ধুমহল কুয়েত এর সভাপতি জামাল আবু ফারহান, নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ কুয়েত এর সভাপতি মোঃ সেলিম, বৃহত্তর নোয়াখালী বন্ধুমহল এর সভাপতি শাহাজাহান আবু ছামিয়া, প্রবাসী সংগঠক মোহাম্মদ ইসমাইল।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করে অবর্ণনীয় ত্যাগে অর্জিত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয় নিয়ে আলোচনা করেন প্রবাসী নেতারা।
বক্তব্য রাখেন, দ্বীন ইসলাম মিন্টু, রবিউল ইসলাম,লুৎফর গাজী,হাজী সাইফুদ্দিন বেপারী,আঃরহমান দাদা ভাই, রেজাউল করিম, আব্বাছ মিয়া,নুরুজ্জামান,ওমর ফারুক, রুহুল আমিন,জালাল মিয়া,জালাল সরকার, জালাল মিয়া,মাজহারুল ইসলাম,পাপ্পু, নাজিমুদ্দিন, জালাল সরকার,জামাল রোজসহ অনেকে।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে বিজয় দিবসের আলোচনা সভার সমাপ্তি ঘটে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












