মঙ্গলবার রাত ১১টার দিকে ধামরাই উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে সুস্থ রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
“শিশুটি সুস্থ আছে।”
একই সাথে কে এই শিশুকে ফেলে গেছে তার খোঁজ করা হচ্ছে। শিশুটির বয়স ছয় থেকে সাতদিন হতে পারে বলেন তিনি।
কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম বলেন, “ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যাই। সেখানে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করি।”
কাউকে না পেয়ে শিশুটিকে তার জিম্মায় নিয়ে থানায় খবর দেন বলে জানান তিনি।
সাম্প্রতিক খবর:

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












