মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিবেদকঃ গত ৯ নভেম্বর জিলিব সুয়েখস্থ জান্নাত হোটেলে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এমপি এর সফল অস্ত্রোপচার ও সুস্হ হয়ে দেশে ফেরা উপলক্ষে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার উদ্যোগে শোকরানা-মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুয়েত রাজ্য শাখার সভাপতি আলহাজ্ব মাহমুদ আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হযরত আলী মল্লিকের সঞ্চলনায় উপস্হিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, নাসির উদ্দিন খোকন, আব্দুর রশীদ সিরাজ।প্রকৌশলী হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক, আসাদ উদ্দিন, রউফ খান, জয় শেখ , মশাহিদ আলী, মাহবুব হায়দার, রহিজ মিয়া সহ কুয়েত রাজ্য শাখা ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
ধর্মবিষয়ক সম্পাদক মৌলানা আব্দুল আহাদ দোয়া পরিচালনা করেন, পল্লীবন্ধুর সুস্হতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অবশেষে নৈশ ভোজের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












