জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস আজ। ১৯৪৮ সালে ১০ ডিসেম্বরকে জাতিসংঘ মানবাধিকার দিবস ঘোষণা করেন। এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব বানকি মুন পৃথক পৃথক বাণী দিয়েছেন। এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘মানবাধিকার বিষয়ক বিশ্ব সংলাপ’’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করবে। এ উপলক্ষে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশে এসব কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশ। এ ছাড়াও রয়েছে রক্তদান কর্মসূচি রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এ উপলক্ষে বিভিন্ন সংগঠন যেসব কর্মসূচি গ্রহণ করে তার মধ্যে রয়েছে সকাল ১১টায় মানবাধিকার কমিশনের র্যালী শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমিনার অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় ঢাকা মহানগরী মানবাধিকার কমিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে তাদের বনানী ক্যাম্পাসে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (রামাসপ) এক আলোচনা সভার আয়োজন করেছে। এদিকে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় কন্যা শিশু এডভোকেসি সোসাইটি এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে। এদিকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক সেমিনার আয়োজন করেছে। এছাড়া সারাদেশে জেলা উপজেলা ও শহরাঞ্চলে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












