ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: পহেলা মে দিবস উপলক্ষ্যে চীনের জিয়াংসু প্রদেশের, ঝেনজিয়াং শহরে অনুষ্ঠিত হয়েছে মহান মে দিবসের আলোচনা ও ছাত্রলীগের কর্মীসভা।
চীনের জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াং শহরের ৫ তারকা মেট্রো পলো জিনজিয়াং হোটেলের কনফারেন্সে রুমে জিয়াংসু প্রদেশ ছাত্রলীগের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।সভাটি দুপুর ৩ টা থেকে সভা শুরু হয়ে সন্ধ্যা ৭টার দিকে সভা শেষ হয়। পবিত্র কোরাআন তেলাওয়াতের এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
ছাত্রলীগ নেতা মো: মোহাইমেন জামির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য শারমিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীন আওয়ামীলীগের সংগঠক নওশাদুল আমান চৌধুরী, মোফাক্কারুল শামস, চীন ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ রাকিবুল ইসলাম রাকিব।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভার উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ চীন শাখার সভাপতি কাজী নাঈম। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন, চীন আওয়ামীলীগ নেতা মো: জনি, তরুন কান্তি দাস, মুরাদ চৌধুরী।
অনুষ্ঠানে মে দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানের মধ্য পর্যায়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠান থেকে মো:মোহাইমেন জামিকে সভাপতি ও সাজ্জাদ হোসেন সজীবকে সাধারন সম্পাদক করে ছাত্রলীগের জিয়াংসু প্রদেশের কমিটি ঘোষনা দেওয়া হয়।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার বিতরনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল















