বিশেষ প্রতিনিধিঃ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটে নিহত কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা এস এম আবদুল আহাদের খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে কুয়েত আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কুয়েত সিটির একটি হোটেলে পহেলা সেপ্টেম্বর ২০১৮ইং রোজ শনিবার রাতে কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে মুখপাত্র শাহ নেওয়াজ নজরুল এর সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম আবদুল আহাদ ঈদের ছুটিতে দেশে গিয়ে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটে নিহত হন। এই অনাকাঙিক্ষত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুয়েত প্রবাসীদের মাঝে। প্রতিবাদ সভায় হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফর রহমান মোকাই আলী, আওয়ামী লীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আব্দুর রব মাওলা, আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধা মাসুম, শফিকুর রহমান, মঈন উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ হ জুবেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীগন।
শেষে নিহতের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। নিহত এস এম আব্দুল আহাদ একজন রাজনৈতিক নেতার পাশাপাশি কবি ও সাংবাদিক ।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












