আ হ জুবেদঃ বাংলাদেশ ক্রীড়া অঙ্গন কুয়েতের উদ্যোগে বাংলাদেশী স্টুডেন্টস্ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান ১৫ই নভেম্বর।
ক্রীড়া আয়োজক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভুলু জানান, প্রতি বছরের ন্যায় এবারো স্টুডেন্টস্ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসে শত প্রতিকূলতার মধ্যে এরকম একটি ক্রীড়া আয়োজন অনেকটা দুঃসাধ্য, তবে এটি সম্ভব হয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিমান ও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের অনেকের সহযোগীতায়।
কুয়েত বাংলাদেশ কমিউনিটির ক্রীড়া প্রেমী রফিকুল ইসলাম ভুলু বলেন, খেলাধুলায় ব্যস্ত থাকলে প্রবাসে অনেক অনৈতিক, অসামাজিক ও অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।
এছাড়াও খেলাধুলা সুস্থ ও সুন্দর জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্টুডেন্টস্ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ এবার ছয়টি ফুটবল দল খেলবে।
১৫ই নভেম্বর উদ্বোধনের মধ্যদিয়েই শুরু হতে যাচ্ছে এবারের এই ক্রীড়া আসর।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্যাটেলাইট টেলিভিশন বাংলাটিভি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












