বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ”বিডি” টাইগার্স স্পোর্টিং ক্লাব’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুয়েতের হাদিয়া এলাকার এক কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মানিক হুসেন।
আলা উদ্দিন আবির ও বদরুল হাসান ইমন এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত’র উপদেষ্টা মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডি টাইগার্স স্পোর্টিং ক্লাব’র সভাপতি মিজান খান, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক কোরবান আলী, তারেক হাসান, বিলাল হুসেন, ফরিদ খান ও সিরাজ হুসেন।
বক্তব্য রাখেন, মনির হুসেন, মানিক হুসেন, বদরুল হাসান, ইয়াছিন আরাফাত, নাজমুল হাসান সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে অনেক বাধ্যবাধকতা থাকায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়নি। বিডি টাইগার্স’র এ আয়োজন সবাইকে একত্রিত করতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে।
তারা বলেন, বিডি টাইগার্স স্পোর্টিং ক্লাব কুয়েত তাদের প্রতিটি খেলায় বেশ ভালো পারফরমেন্স করে যাচ্ছে।
শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন













