নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম আবুল কালাম।
স্থানীয় সময় বুধবার সকাল ৯টা থেকে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে ছিলেন।
এসময় রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত কুয়েতের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময় শেষে আমন্ত্রিত সকল প্রবাসীরা মধ্যাহ্নভোজে অংশ নেন।











