আল আমিন রানা,বিশেষ প্রতিনিধি(অগ্রদৃষ্টি ডট কম) বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদককে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় কুয়েতে অবস্থানরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, কুয়েত শাখা। বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন রানার সঞ্চালনায় প্রতিবাদবার্তা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শরিফ মিজান, সহ-সভাপতি মিজান আল রহমান, যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ। বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে বহুল প্রচারিত দৈনিক
বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বক্তারা আরো বলেন হয়রানি করে সাংবাদিকদের সত্য প্রকাশে বিঘ্ন ঘটাতে পারবেনা কুচক্রী মহল। এই বিষয়ে সরকারের বিভিন্ন মহলের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান করেন প্রবাসি সাংবাদিক নেতারা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












