আ,হ,জুবেদঃ কুয়েত সরকার অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্সের ওপর ট্যাক্স আরোপ করতে যাচ্ছে, আর এ খবরটি এখন স্থানীয় পত্রিকা ও টিভি গুরুত্ব সহকারে প্রকাশ করছে, পাশাপাশি সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন এই ইস্যুতে সরগরম।
এদিকে দেশটির একজন বিখ্যাত আলিমে দ্বীন ও ধর্মীয় নেতা ডক্টর শেখ নাজিম আল- মেসবাহ উপরোক্ত ইস্যুতে এবার মুখ খুলেছেন।
কুয়েতের দৈনিক আল-কাবাস পত্রিকাকে দেয়া এক বিবৃতিতে এ নেতা বলেন, প্রবাসী কর আদায় করার বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য সংসদ ও নির্বাহী কর্তৃপক্ষকে আহ্বান করছি।
ধর্মীয় এ নেতা আরো বলেন যে, অভিবাসীদের একটি বড় অংশ দরিদ্র, যাদের মাসিক আয় অপর্যাপ্ত।
আল-মেসবাহ বলেন, ইসলাম হল ন্যায়বিচার, রহমত ও পরস্পর নির্ভরশীলতার ধর্ম, এবং এটি কোনও অসহিষ্ণুতার সাথে বোঝা হালনাগাদ করা যায় না।
অতএব, আইনানুগ ভিত্তিতে এ কর আরোপ প্রতিরোধ করা সমীচীন হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে কুয়েতের সংসদে অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্সের ওপর ট্যাক্স নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।
যেখানে উল্লেখ ছিল যে, প্রাপ্ত বেতন ৯৯ দিনারের এর নিচে ১%, ২০০ দিনারের এর নিচে ২%, ৫০০ দিনারের এর নিচে ৩% এবং ৫০০ দিনারের এর উপরে ৫% কর পরিশোধ করতে হবে।
এদিকে দেশটির সংসদে উত্তাপিত উক্ত প্রস্তাবটি অনুমোদন পেলেই অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্সের ওপর ট্যাক্স কার্যকর হবে বলে নিশ্চিত করেছে কুয়েত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত













