নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুয়েত আওয়ামীলীগ শাখা।
গতকাল কুয়েত সিটির এক হোটেলে কুয়েত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ নজরুলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা
আব্দুল খালিক, প্রকৌশলী ফখরুল ইসলাম ফারুক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ, প্রচার সম্পাদক সৈয়দ মিজান সহ সংগঠনটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা।
কেক কেটে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির কুয়েত শাখা।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











