স্টাফ রিপোর্টঃ মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার একটি হোটেলে কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয়ের কবিতা সন্ধ্যা ।
কবি ও গল্পকার এম এম মিঠুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কবি আব্দুর রহিম।
অনুষ্ঠানে কবিতা-আবৃত্তি করেন স্থানীয় কুয়েত প্রবাসী বাংলাদেশী কবিবৃন্দ।
পরে বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গুণীজন সম্মাননা সনদ প্রদান করা হয় প্রবাসী কবি ও সাংবাদিকদের।
সম্মাননা সনদ প্রদানকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল,প্ রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব, কবি বেলাল হোসেন, কবি সৈয়দ মোঃ মোজাহেদসহ আরো অনেকে।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












