আল-আমিন রানা, বিশেষ প্রতিনিধি: কুয়েতস্থ মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি.পিএসসি (অবঃ) ও ডিফেন্স অ্যাটর্নি বিগ্রেডিয়ার জেনারেল নাসিমুল গনি’র সাথে এক সৌজন্যে সাক্ষাতে দৈনিক ইয়াদ পত্রিকার কুয়েত প্রতিনিধি সবার সু-পরিচিত কবি ও সাহসী সাংবাদিক আল আমিন রানা ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সময়ের সাহসী সংবাদ পত্র নতুন ধারার জাতীয় দৈনিক “দৈনিক ইয়াদ” পত্রিকার সৌজন্য সংখ্যা হাতে তুলে দেন। সেই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি কুয়েত’র সহ সভাপতি মিজান আল রহমান। সৌজন্য সাক্ষাতে মান্যবর রাষ্ট্রদূত এর সাথে আল-আমিন রানা সম-সাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
সে সময় মান্যবর রাষ্ট্রদূত আল আমিন রানাকে উদ্দেশ্য করে বলেন, নেতিবাচক সংবাদ প্রচার ও প্রচারণা থেকে বিরত থেকে ন্যায় ও সত্যের পক্ষে কাজ করুন তথা সংবাদ সচ্ছ ও বস্তুনিষ্ঠ ভাবে পরিবেশন করে কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে অগ্রণী ভূমিকা পালন করুন; তবেই দেশ ও জাতি উপকৃত হবে।











