
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বৃহৎ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কুয়েতের সালমিয়া সিটির মিক্স ইয়াকি রেস্তোরাঁর হল রুমে এক সভার আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি কুয়েত।
কমিউনিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক সুহেল রানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী নেতারা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট প্রবাসী সংগঠক ও বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা শওকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাজহার সানা, প্রকৌশলী আতহার আলী, ক্যাপ্টেন আফতাব আহমেদ, প্রকৌশলী মো. রাতিবুল ইসলাম, জুলফিকার আলী, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক কুরবান আলী ও সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম শাহিন, প্রকৌশলী নজরুল ইসলাম জহির,কলিম উল্লাহ ভুঁইয়া (টুটুল), প্রবাসী ব্যবসায়ী মো. আরশাদ আলী, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাবু মনির,প্রকৌশলী রফিকুল ইসলাম,মো. মনির খান, চান মিয়া, কাজী শাহাব উদ্দিন, রিপন হোসাইন, মো. জুবেল সরদার, আমির হোসেন সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় কমিউনিটির নেতারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেন যে, শিগগিরই প্রবাসীদের নিয়ে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। বক্তারা জানান, এই অনুষ্ঠানে কমিউনিটির সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। একই সাথে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে কমিউনিটির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। নেতারা আশা প্রকাশ করেন যে, এই অনুষ্ঠানটি কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আরও বৃহত্তর ঐক্য ও সংহতি বাড়াতে সাহায্য করবে।
উপস্থিত সকলেই এই উদ্যোগকে স্বাগত জানান এবং অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।











