বিশেষ প্রতিবেদকঃ কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুরাদুল হক চৌধুরীর জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কুয়েতের ফারওয়ানিয়া এলাকার দৌহি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা, কেক কাটা এবং প্রবাসীদের মিলনমেলায় অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মুরাদুল হক চৌধুরীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বলেন, তিনি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের যেকোনো বিপদ-আপদে বা আইনি জটিলতায় তিনি সবসময় ঢাল হয়ে দাঁড়ান।

বক্তারা উল্লেখ করেন, যেকোনো সাধারণ প্রবাসী তাদের সমস্যার কথা জানালে তিনি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা বর্তমানে প্রবাসে নেতৃত্বের এক বিরল দৃষ্টান্ত। প্রবাসীদের বিপদে ভরসার স্থল হিসেবে তিনি ইতিমধ্যে কমিউনিটিতে এক অনন্য অবস্থান তৈরি করে নিয়েছেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা তার মানবিক কার্যক্রমের প্রশংসা করে আগামীতে আরও বড় পরিসরে প্রবাসীদের সেবায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।











