বাংলাদেশের নারী ক্রিকেট দল ভারতের নারী ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ।
শেষ ওভারে ভারতের দেয়া ১১৩ রানের লক্ষ্য ছুঁতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে ১ রান নেয়ার পর দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে এক রান নেন রুমানা আহমেদ।
এরপর পরপর দুই বলে উইকেট গেলে, শেষ বলে বাংলাদেশ দলের জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল।
সাবেক অধিনায়ক জাহানারা আলাম ২ রান নিলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর মধ্য দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ।
এর আগে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারত।
রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরার নিয়ন্ত্রিত বোলিং-এ ভারত ৭৪ রানে ৭ উইকেট হারায়। তখন ধারণা করা হয়েছিল যে ভারতীয় দল হয়তো ১০০ রান করতেও ব্যর্থ হতে পারে।
কিন্তু অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৪২ বলে ৫৬ রানের ইনিংসের কারণে ভারত ১১২ করে সংগ্রহ করে।
বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৩৫ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায়।
পুনাম যাদব ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশের হয়ে ২৭ রান করেন নিগার সুলতানা ও ২৩ রান করেন রুমানা।
নারীদের এশিয়া কাপে এর আগের সবগুলো আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












