
মৌলভীবাজার: একতা স্পোর্টিং ক্লাব, কাজির বাজারের সভাপতি এবাদুল হক দুলু এবং সিনিয়র সদস্য খছরুজামান-এর দ্রুত সুস্থতা কামনায় ক্লাবের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার কাজির বাজারে এই সভা আয়োজন করা হয়।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম জগলু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবেদ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুমন আচার্য্য, সাবেক সভাপতি শফিকুল ইসলাম টিপু ও মুহিবুর রহমান সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, কাজির বাজার প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি এবাদুল হক দুলু বেশ কিছুদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে ক্লাবের সিনিয়র সদস্য খছরুজামানও অসুস্থ।
এই পরিস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে তাঁদের শারীরিক সুস্থতা কামনা করে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে তাঁদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।











