এবার ইন্টারনেট ছাড়াই চালানো যাবে ফেসবুক! শুনে নিশ্চয়ই অবাক লাগছে। তবে এবার এমনটাই ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ।ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করা হবে। ইন্টারনেট না থাকলেও এখন ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে পারবেন।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।
উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে টুজি নেটওয়ার্কের আওতায় থাকা মানুষের কথা মাথায় রেখে ফেসবুকের বিশেষ হালনাগাদ সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। এতে আগে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড পড়ে দেখার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারী। ফেসবুক কর্তৃপক্ষ, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারী। যখন ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে, তখন ওই মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। শিগগিরই এই অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচারটি নিয়ে পরীক্ষা চালাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












