আন্তর্জাতিক ডেস্ক: ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদর দফতরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পাওয়া গেছে। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশের ধারণা।
জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় হামলা চালায় এক নারী বন্দুকধারী। এসময় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায়।
এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। ওই নারীর গুলিতে আরো চারজন আহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে যে সকল ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যায়, সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা বিভিন্ন দিকে পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দফতরের চারদিকে অবস্থান নেয়।
ইউটিউবের পক্ষ থেকে এখনো কিছু না জানানো হলেও ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগলের পক্ষ থেকে এই গোলাগুলির ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












