
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী-এর যুক্তরাজ্য দাওয়াতি সফরের অংশ হিসেবে ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে তাঁর আগমন স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
জানাগেছে, তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানরা মুফতি এর সাথে সাক্ষাত ও দোয়া নিতে ভিড় করেন।
সফরে তিনি দিনভর বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশ নেন এবং ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে ওয়াজ ও নসিহত পেশ করেন।
কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময়
গত ২৮শে সেপ্টেম্বর দুপুর ১২টায় আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বৃটেনের কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করেন। মাদ্রাসা পরিদর্শনকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্-এর সভাপতিত্বে এবং কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি ও দারুস সুন্নাহ মাদ্রাসা কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর-এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান কাউন্সিলর দিলওয়ার আলী ও ক্বারী নুরুল ইসলাম, সেক্রেটারি আনসার মিয়া, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের, ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলীসহ অনেকে।
মতবিনিয়কালে আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, “আল্লাহ তাআলা যাকে কোনো ভালো

কাজের সাথে সম্পৃক্ত করেন, এটা তার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সৌভাগ্যের ব্যাপার। ভালো কাজে শরীক হওয়া মানেই আল্লাহর রহমতের ছায়াতলে আসা।” তিনি কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা-কে “একটি নেক কাজের বড় প্ল্যাটফর্ম” হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি শিশুদের কুরআনের নূরে আলোকিত করবে। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠায় যারা শ্রম, সময় ও অর্থ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি প্রবাসীদের ইসলামের সঠিক আকিদাকে অনুসরণ করে ইসলামিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রশংসা করেন। মতবিনিময় শেষে তিনি উপস্থিত সবাইকে নিয়ে সূরা ইখলাস মশক্ব প্রদান এবং বিশেষ মোনাজাত করেন।
কার্ডিফ শাহজালাল মসজিদে দোয়া ও ওয়াজ মাহফিল
দুপুরের পর কার্ডিফ শাহজালাল মসজিদে বাদ যুহর তিনি কমিউনিটি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। তাঁর আগমনে মসজিদ কমিটি ও কমিউনিটির লোকজন অত্যন্ত আনন্দিত হন এবং তাঁর সাথে কুশলাদি বিনিময় করেন।
সন্ধ্যায় একই দিনে আনজুমানে আল-ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের উদ্যোগে বাদ মাগরিব কার্ডিফ জালালিয়া মসজিদে এক ওয়াজ মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন। এই মাহফিলে কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। জালালিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ মাহফিলে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
তাঁর এই সংক্ষিপ্ত দাওয়াতি সফর কার্ডিফ কমিউনিটির ধর্মীয় মূল্যবোধকে আরো সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা যায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












