জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
তার নাম আনা মিয়া (৪৫)। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের দুই বীরের গ্রাম কালিডহর পশ্চিমবাড়ি, পিতা মৃত আফতার আলী।
শুক্রবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের প্রতিবেশী প্রবাসী আব্দুল ওয়াহিদ।
তিনি বলেন, “আনা মিয়া আবুধাবি তারিফ হাইওয়ে এলোপাতাড়ি পাড়ি দিতে গেলে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের লাশ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দেশে আনা মিয়ার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












