১৯৯৬ সালের এইদিনে ইস্কাটনের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এ অভিনেতার মরদেহ
২৪ বছর আগের এইদিনে না ফেরার দেশে চলে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্রে নক্ষত্র সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া তুমুল জনপ্রিয় এ চিত্রনায়কের মৃত্যুর দুই যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ রয়ে গেছে অজানাই।
যদিও এ বছর ফেব্রুয়ারিতে বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়ক আত্মহত্যা করেছিলেন বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাটির তদন্তে ৪৪ জন সাক্ষীর জবানবন্দি নেয় পিবিআই। পুলিশের তদন্ত বিভাগের মতে, মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতা ও চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্ক আত্মহত্যার অন্যতম কারণ।
তবে এ বিষয়টি মেনে নেয়নি, সালমান শাহ’র পরিবার। সালমান শাহ’র মায়ের আইনজীবীর দাবি, তাকে হত্যা করা হলেও, বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
১৯৯৩ সালে “কেয়ামত থেকে কেয়ামত” এর মা্ধ্যমে চলচ্চিত্রে আসা এ কিংবদন্তি অভিনেতা মাত্র তিনবছরেই একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রের মাধ্যমে মন জয় করেন অগণিত দর্শকের।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়কের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া গুণী এ অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












