বিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতের সঙ্গীতশিল্পী সনু নিগম আজানের শব্দ নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন। এরপরই বেশ তিরস্কৃত ও সমালোচিত হচ্ছেন তিনি। মুসলমানের ধর্মে অনুভূতি আঘাত করে কথার বলার জন্য বলিউড তারকাই তাদের অপমাণিত করছেন।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলেন, প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনো দিনই আমি আজান না শুনে থাকতে পারি না। কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য। এক সংবাদ সম্মেলনে আজান নিয়ে এ মন্তব্য করেন তিনি।
তবে সনু নিগমের সরাসরি সমালোচনা করেননি প্রিয়াংকা চোপড়া। তিনি বরং আজান ও আজানের ধ্বনির প্রশংসা করেছেন।
প্রিয়াংকা বলেন, ভুপালে সবচেয়ে আনন্দের সময়টা আমার কাছে ছিল আজানের সময়। যেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি। কাজ শেষ হয়ে যায়। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে। আমার বারান্দা থেকে ছয়টি মসজিদ থেকে আজান শোনা যায়। ওই পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে। তখন আজানের সুর ভেসে আসে। তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।
২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেন প্রিয়াংকা চোপড়া। এরপর থেকেই বলিউডের শীর্ষে আছেন ওই বিশ্ব সুন্দরী।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












