অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আগৈলঝাড়া এডিপি’র উদ্যোগে বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের একতা বহুমুখী সমবায় সমিতি লি: এর আয়োজনে সুবিধা বঞ্চিত চার হাজার শিশুর একত্রে জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই সমিতির কার্যালয় সংলগ্ন মাঠে স্পন্সরশিপ হতদরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত উপজেলার চার হাজার শিশুর জন্মদিন একত্রে পালন করা হয়।
সকালে কেক কটে শিশুদের খাইয়ে ও ফুলেল শুভেচ্ছা দিয়ে উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বেকী ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার অর্থনীতি বিষয়ক ম্যানেজার প্রেমসং ম্রং, স্বাস্থ্য প্রকল্প অফিসার প্রভাতী বাড়ৈ, স্পন্সরশিপ প্রোগ্রাম অফিসার লিওনী দাস বৈদ্য, একতা সমবায় সমিতির সভানেত্রী আলো রানী মিস্ত্রী, স্থানীয় সর্বানন্দ বৈরাগী প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











